মহেশখালীর গৃহবধূ কোহিনুর একসাথে ৪ সন্তানের জন্ম
প্রকাশ: ২৫ সেপ্টেম্বর ২০২২, ১২:৫০ পূর্বাহ্ন | ভিন্ন খবর
নুরুল করিম (মহেশখালী) :
চট্টগ্রামের সাউদার্ন হাসপাতালে গাইনি চিকিৎসক তত্ত্বাবধানে অস্ত্রোপচারের মাধ্যমে ডেলিভারিতে ৩ ছেলে ও ১ মেয়ের জন্ম দিয়েছেন গৃহবধূ কোহিনুর।
শনিবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে একটি চট্টগ্রামের সাউদার্ন হাসপাতালে অস্ত্রোপচারের মাধ্যমে একসঙ্গে চার সন্তানের জন্ম দেন মহেশখালী উপজেলার সিকদারপাড়া এলাকার দুবাই প্রবাসী ওমর ফারুকের স্ত্রী কোহিনুর আক্তার। তাঁর প্রথম কন্যা সন্তান রয়েছেন।
শনিবার সন্ধ্যায় যোগাযোগ করা হলে পরিবার লোকজন বলেন, চার শিশুর জন্ম হওয়ায় আমি খুবই খুশি। শিশুদের মা সুস্থ আছেন। চার শিশুর মধ্যে প্রথমজনের ওজন প্রায় ১১০০ গ্রাম, দ্বিতীয় জনের ১০০০ গ্রাম, তৃতীয় জনের ওজন ৯০০ গ্রাম এবং চতুর্থ জনের ওজন ৮০০ গ্রাম। বাচ্চাগুলো ইম্যাচিউর হওয়ায় এনআইসিইউতে রাখা হয়েছে। এখন পর্যন্ত হাসপাতালে চিকিৎসকের নিবিড় তত্ত্বাবধানে নবজাতক ও মা ভালো আছে।

